সর্বশেষ
খামেনির কফিনে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহতা বাড়ছেই, মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫
বিশ্বকাপে বিসমিল্লাহ্ পড়ে পেনাল্টি নিয়ে সফল রোনালদোকে নিয়ে বিশ্ব ফুটবলে হইচই! তবে কি গোপনে মুসলিম হয়েছেন রোনালদো?
খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
অবিশ্বাস্য ইতিহাসের নজির গড়তে যাচ্ছে তেহরান! আয়াতুল্লাহ্ খামেনির জানাজায় ২ কোটিরও বেশি মানুষের ঢল নামার সম্ভাবনা
পবিত্র কুরআন এবং ইসলাম ধর্মই শ্রেষ্ঠ পথ, তাই আমি ইসলাম গ্ৰহন করেছি, আলহামদুলিল্লাহ্। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের তারকা ফুটবলার টেটে ইয়ঙ্গি
ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর বিমানে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা
অফসাইডে ভেঙে গেল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করল পর্তুগালষ
খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল
কারবালার প্রতীকী লাল পতাকায় মোড়ানো হলো খামেনির কফিন
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখে আলোড়ন, সুরাইয়া জান্নাতকে বাবার ১ লাখ টাকা পুরস্কার
শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ কোনভাবেই সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর বিমানে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা

Our Times News

আওয়ার টাইমস।

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় অশান্ত পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর একটি বেসামরিক যাত্রীবাহী বিমানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, এটি ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেওয়া একটি বার্তা।

শুক্রবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেব্বি সামবোম জানান, নিহত মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন। হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় বিমানটি অবতরণের পর তাদের সদস্যরা পাইলটকে গুলি করে হত্যা করে এবং পরে বিমানটিতে আগুন ধরিয়ে দেয়।

বিদ্রোহীদের দাবি, ওই বিমানটি নিয়মিত ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবহনে ব্যবহার করা হচ্ছিল। তাদের দেওয়া পূর্ব সতর্কতা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।

অন্যদিকে, পাপুয়ায় যৌথ পুলিশ ও সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো একটি মার্কিন পাইলট পরিচালিত বিমান পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করা কিংবা পাইলটের মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট আটজন ছিলেন। নিহত পাইলট ছাড়া বাকি সাতজন ছিলেন স্থানীয় পাপুয়ান নাগরিক।
প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। সাম্প্রতিক সময়ে উন্নত অস্ত্র ব্যবহারের কারণে এসব হামলার তীব্রতা ও প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত