সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবাকে আটক করেছে পুলিশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীতে তার বাবা আমজাদ আমিনিকে আটক করেছে দেশটির পুলিশ প্রশাসন।

আজ শনিবার (১৬ সেপ্টম্বর) মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর দিন তার বাবাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। খবর রয়টার্সের।

এর আগে ইরানের পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত বছরের এই দিনে মারা যান মাহসা আমিনি। ইরানের ধর্মীয় নিয়ম মেনে হিজাব না পরায় তাকে প্রথমে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। তার মৃত্যু পর দেশটিতে চরম সরকার বিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী ছিল।

এদিকে মাহসা আমিনির মৃত্যুর বিষয়ে কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে, মুক্তি পাওয়ার আগে আমজাদ আমিনিকে তার মেয়ের মৃত্যুবার্ষিকী পালনের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল দেশটির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে অন্যদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ আমজাদ আমিনিকে গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু আমিনির বাবা আমজাদকে সংক্ষিপ্তভাবে আটক বা সতর্ক করা হয়েছে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত