সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ইরান চুক্তি নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠক, ২ ঘণ্টার আলোচনা শেষেও সিদ্ধান্ত নিতে পারলেন না ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য সমঝোতার আওতায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনার পথ তৈরি করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ করা সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলেও এখনো এমন কোনো চুক্তি হয়নি যা দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বিষয়টি নিয়ে আরও সময় নিয়ে সিদ্ধান্ত দিতে চান বলে জানা গেছে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে, আলোচনা চলমান থাকলেও কোনো চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়নি। তেহরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

বিশ্লেষকদের মতে, চলমান আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সমঝোতার পথে এখনো বেশ কিছু জটিল বাধা রয়ে গেছে।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত