সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল, যানজট সাময়িক সমস্যা মাত্র: সড়ক মন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পূর্বপ্রস্তুতি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বুধবার রাতে একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, “ঈদযাত্রা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে আমরা সফল। যাত্রীরা সেবা পাচ্ছে, বিশৃঙ্খলা নেই, অনিরাপদ বোধ করছে না এবং টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি জানান, সড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও এটি অস্থায়ী। বিশেষ করে গার্মেন্টস খাতের কর্মীদের ছুটির কারণে কিছু সংখ্যক বাসে অতিরিক্ত যাত্রী উঠেছে। সড়ক মন্ত্রী উল্লেখ করেন, “প্রায় ৭০টি বিআরটিসি বাস গার্মেন্টস কর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিছু পিকআপে ১৫ থেকে ২০ জন করে যাত্রী উঠেছে, যা যমুনা সেতুর কাছে সাময়িকভাবে যানজট সৃষ্টি করতে পারে। তবে এ সমস্যা দ্রুত সমাধান হবে।

চন্দ্রা এলাকায় বৃষ্টির পর কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়েছে, তবে মন্ত্রী আশ্বাস দেন, এটি দ্রুত স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, “সরকার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নজরদারি চালাচ্ছে এবং যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। জনগণ যাতে নিরাপদ ও সহজে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত এবং বিশেষ টিমগুলোর কাজ অব্যাহত রয়েছে।

এদিকে, রেলপথেও ঈদযাত্রার প্রভাব বিবেচনা করে অতিরিক্ত ট্রেন ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা বা লাইনচ্যুতির কারণে যাত্রীরা যাতে বিরক্ত না হন, সে লক্ষ্যে বিকল্প ট্রেনের মাধ্যমে যাতায়াত নিশ্চিত করা হচ্ছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “আমরা চেষ্টা করছি যাতে দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ ঈদ উদযাপন করতে শান্তিপূর্ণভাবে গন্তব্যে পৌঁছাতে পারে। সাময়িক যানজটকে আমরা প্রাকৃতিক এবং সাময়িক ঘটনা হিসেবে দেখছি এবং তা দ্রুত সমাধান হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত