সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি প্রবাসী আহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি জানান, হামলার সময় বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় প্রবাসীরা আহত হন।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে কুয়েতে অবস্থানরত সব প্রবাসীকে নিরাপদে থাকার জন্য সতর্ক করা হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সামরিক স্থাপনার আশপাশে থাকা এড়াতে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশও দেওয়া হয়েছে।

হামলার পেছনের প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এর অংশ হিসেবে শনিবার রাতের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিমানবন্দরে বিস্তৃত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং কর্মীরা আহত হয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত