সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজার এক চি’কিৎসকের ৯ স’ন্তানকে নিশংসভাবে হ*ত্যা করল নি/কৃ/ষ্ট অ’ভি’শ*প্ত জা’তি ই’জ’রা’ইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক:গাজা উপত্যকার খান ইউনুস শহরে একটি ইসরাইলি বিমান হামলায় একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের ৯ সন্তান নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ গাজার নাসের হাসপাতাল, যেখানে ওই চিকিৎসক ড. আলা আল-নাজ্জার কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই হামলার কিছুক্ষণ আগেই ড. আলা’র স্বামী ড. হামদি আল-নাজ্জার তাকে কাজে পৌঁছে দিয়ে বাসায় ফিরে যান। তারপরই বিমান হামলা হয় তাদের বাড়ির উপর। এই নির্মম হামলায় একমাত্র বেঁচে থাকা ১১ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রিটিশ সার্জন গ্রায়েম গ্রুম, যিনি বর্তমানে নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, জানিয়েছেন—“এই ঘটনার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন আমি বেঁচে থাকা শিশুটির অস্ত্রোপচার করছিলাম, তখনও বুঝতে পারছিলাম, সে কী মারাত্মক ধাক্কার মধ্যে রয়েছে।”

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স (হামাস-নিয়ন্ত্রিত) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে ছোট ছোট শিশুদের নিথর দেহ উদ্ধার করা হচ্ছে।

আলা আল-নাজ্জারের বাড়িটি খান ইউনুসের একটি পেট্রোল পাম্পের কাছেই ছিল বলে জানা গেছে।

এই ঘটনায় এখনো ইসরাইলি সেনাবাহিনী কোনো সরাসরি মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ হামলা শুধুমাত্র একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং চিকিৎসকদের মত গুরুত্বপূর্ণ মানবিক পেশাজীবীদের ওপরও যুদ্ধের নিষ্ঠুর রূপ তুলে ধরেছে। ড. আলা আল-নাজ্জারের সন্তানদের মৃত্যুর মাধ্যমে এই সংঘাতের মানবিক বিপর্যয় আরও গভীরভাবে প্রকাশ পেয়েছে।

#GazaUnderAttack #IsraelGazaConflict #ChildrenKilledInGaza #ShehbazSharif #TimesNewsInternational

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত