সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজার পর লেবাননে ই/স/রা/য়ে/লের হামলা, প্রাণহানি বাড়ছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, লেবাননে সামরিক অভিযান শুরু।

গাজায় টানা কয়েক সপ্তাহের সামরিক অভিযানের পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই মার্কিন সমর্থিত দেশটি দক্ষিণ লেবাননে আক্রমণ চালিয়ে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটিয়েছে। অন্যদিকে, গতকাল (২২ মার্চ) গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে পাঁচজন শিশু।

চার মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হলে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা তিনটি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, অন্তত পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে দুটি লেবাননের ভূখণ্ডেই পড়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রও ইয়েমেনের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, হোদেইদা বিমানবন্দর ও আল সালিফ বন্দরে হামলা হয়েছে। এদিকে, হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ সময়ের মধ্যে অন্তত ৪৯,৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১৩,২১৩ জন আহত হয়েছেন।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার অংশ হিসেবে হামাস ৩৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, আর ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। তবে, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে এগোতে পারেনি বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার থেকে ইসরায়েল গাজা, লেবানন ও সিরিয়ায় একযোগে অভিযান চালিয়েছে। বিমান হামলায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এই পরিস্থিতি কতদিন চলবে, তা অনিশ্চিত। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত