সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা সিটিতে একের পর এক টাওয়ার মাটির সাথে মিশে যাচ্ছে, ইসরায়েলি হামলায় গাজা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটি যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। রবিবার ভয়াবহ বিমান হামলায় আল-রুয়া টাওয়ার নামের একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে টানা কয়েকদিনে আরও কয়েকটি টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের হিসাবে, শুধু গাজা সিটিতেই এখন পর্যন্ত অন্তত ৫০টি টাওয়ার ধ্বংস হয়েছে।

শুধু রবিবারেই উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৫ জন, যাদের মধ্যে ৪৯ জন উত্তর গাজার বাসিন্দা। আল-রুয়া টাওয়ারটিতে ছিল ২৪টি পরিবারিক ফ্ল্যাট, দোকান, ক্লিনিক ও জিমনেসিয়াম। আগাম সতর্কতা দিলেও আশপাশের তাঁবুতে আশ্রয় নেওয়া বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় এনজিও নেতা আমজাদ শাওয়া বলেন, “আজ শত শত পরিবার তাদের মাথার ছাদ হারিয়েছে। ইসরায়েল মানুষকে দক্ষিণে ঠেলে দিচ্ছে, অথচ দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই।

ধ্বংসের তালিকায় শুক্রবার ছিল মুশতাহা টাওয়ার, শনিবার সাউসি টাওয়ার। এভাবে একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গাজা সিটির প্রতিটি উঁচু ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও এক লাখ ৬২ হাজারের বেশি। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

তার ওপর চরম খাদ্য সংকটে গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন পাঁচজন, এর মধ্যে তিনজন শিশু। যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার কর্মীরা বলছেন, গাজায় চলমান হামলাগুলো স্পষ্টতই গণহত্যার রূপ নিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এটিকে হামাসের জন্য “চূড়ান্ত সতর্কবার্তা” বলে উল্লেখ করেন। তবে ফিলিস্তিনিরা জানিয়েছে, টেকসই শান্তির যেকোনো উদ্যোগ তারা স্বাগত জানাবে।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত