সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদা দাবি ও শ্রমিকদের মারধর, গ্রেপ্তারের পরই ছাত্রদল নেতা রহমত মারুফ বহিষ্কার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও নদীভাঙন রোধে একটি সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে ওই প্রকল্প এলাকায় নেওয়ার সময় হাটিরগ্রাম এলাকায় কয়েকটি ট্রাকের গতি থামিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, রহমত মারুফের নেতৃত্বে কয়েকজন ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং প্রকল্পের কাজ চালিয়ে যেতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি জানায়। ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এ সময় ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয় এবং প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতরা চিকিৎসা নেন। এ ঘটনায় ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ইফতারের পর বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামে নিজ বাড়ি থেকে রহমত মারুফকে গ্রেপ্তার করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রহমত মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত