সর্বশেষ
ভোট দিন, ফল মেনে নিন, গণতন্ত্র রক্ষা করুন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান
কেন্দ্র দখল হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি আসিফ মাহমুদের
বাবুগঞ্জে নগদ অর্থ ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক
জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: চরমোনাই পীর
চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ প্রমাণ পায়নি
বরগুনা-১: বিএনপি কর্মীর বিরুদ্ধে হাতপাখা কর্মীর পা ভাঙার অভিযোগ
নীলফামারীতে বিএনপি প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুপুরের আপ্যায়ন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
জামাতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: চরমোনাই পীর
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের
১৬ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
“বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস”

চীনে প্রাচীনতম বহুকোষী ইউক্যারিওটের জীবাশ্ম আবিষ্কার করেছে দেশটির বিজ্ঞানীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বহুকোষী বা মাল্টিসেলুলার ইউক্যারিওটের জীবাশ্মের একটি ব্যাচ আবিষ্কার করেছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। জীবাশ্মগুলো ১৬৩ কোটি বছর আগের বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন এটিই বিশ্বের সবচেয়ে প্রাচীন বহুকোষী জীবাশ্ম। তারা এ আণুবীক্ষণিক জীবাশ্মের নাম দিয়েছেন ছিংশানিয়া ম্যাগনিফিকা।

উত্তর চীনের ইয়ানশান পর্বতমালায় পাওয়া গিয়েছে জীবাশ্মগুলো। সম্প্রতি বিজ্ঞান সংক্রান্ত একটি জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে।

বহুকোষী ইউক্যারিওট জীবাশ্মগুলো পেয়েছেন চীনের বিজ্ঞান একাডেমি অধিভুক্ত নানচিং ইন্সটিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজির গবেষকরা। এর আগে ২০১৬ সালে এই অঞ্চলে ডেসিমিটার-আকারের বহুকোষী ইউক্যারিওটের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন তারা।

নতুন আবিষ্কার করা জীবাশ্মগুলোর কোষের ব্যাস ১৯০ মাইক্রোমিটার। এগুলো একক ও শাখাবিহীন ফিলামেন্ট নিয়ে গঠিত। গবেষকরা ধারণা করেছেন, জীবাশ্মগুলো সম্ভবত সালোকসংশ্লেষী শৈবাল ছিল।

গবেষণাপত্রে বলা হয়েছে, এখন পর্যন্ত আবিষ্কার হওয়া এককোষী ইউক্যারিওটিক জীবাশ্মগুলোর মধ্যে প্রাচীনতম ফসিলটি ছিল উত্তর চীন এবং উত্তর অস্ট্রেলিয়ায় পাওয়া এককোষী ইউক্যারিওটিকের। ওটার বয়স ছিল ১৬৫ কোটি বছর।

নানচিং ইন্সটিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজির গবেষক চু মাওয়ান বলেন, ‘আমরা ২৭৮টি বহুকোষী ইউক্যারিওটের জীবাশ্ম আবিষ্কার করেছি। এগুলোর নাম দিয়েছি ছিংশানিয়া ম্যাগনিফিকা। এগুলোর মধ্যে প্রজনন স্পোর পাওয়া গেছে। অর্থাৎ এই ধরনের জীবগুলো পরবর্তীতে প্রজনন কোষে বৈচিত্র্য এনে দিয়েছিল।’

তথ্য সূত্র ও ছবি: চীনা গণমাধ্যম সিসিটিভি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত