সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বৈঠকের অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বৈঠক ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং প্রার্থীদের সঙ্গে ধমক ও হুমকির সুরে কথা বলেছেন। এর মধ্যে সিলেট-১ আসন ও কক্সবাজারে জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের নির্বাচনী এলাকা উল্লেখযোগ্য বলে জানান তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, সারা দেশে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের একটি অংশ প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটছে, যার মধ্যে ঢাকা-১ আসনের ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই কর্মকর্তার মুক্তির দাবিতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে তথ্য রয়েছে। একই সঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বাড়ছে। এসব ঘটনার শিকার হচ্ছেন ব্যবসায়ী, নারী ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করছে। এ সময় যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকেও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরা হয়।

জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। ময়মনসিংহের ভালুকায় এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ উপস্থিত ছিলেন।

মিডিয়ায় গোয়েন্দা স্ক্রিপ্ট সরবরাহের অভিযোগ।
এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থা থেকে গণমাধ্যমে স্ক্রিপ্ট সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিষয়টি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। তিনি বলেন, আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং কোনো সাধারণ ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। সময়মতো এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত