সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

জেল থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন, প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কারাবন্দি অবস্থায় থেকেই আসন্ন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে উদ্যোগ নিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

রোববার তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ ঢাকার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন। এতে উল্লেখ করা হয়, নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় জেল কোড অনুযায়ী অনুমতি প্রয়োজন।

জানা গেছে, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কারাগারে থাকা অবস্থায় কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে প্রশাসনিক অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে এসবের মধ্যেই পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত