সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাম্পকে ‘পুতিনের পোষা কুকুর’ বলে তীব্র কটাক্ষ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল আমদানির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তিনি ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনাবেচা সংক্রান্ত কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের সমালোচনা করেই নিউসাম সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
নিউসাম ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, রাশিয়ার সঙ্গে এমন আচরণ যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তার দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে গলায় শিকল বেঁধে হাঁটাচ্ছেন। ছবিটি প্রকাশের পর দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, এই ব্যবস্থা সাময়িক এবং এতে রাশিয়া বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। বিশ্বের মোট তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় সেখানে উত্তেজনা বাড়লে দ্রুত বিশ্ববাজারে তার প্রভাব পড়ে।
সূত্র: নিউইয়র্ক টাইমস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত