সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
আন্তর্জাতিক
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের ভূমিকা আরও জোরালো হবে: গালিবাফ
বৈশ্বিক উত্তেজনা বাড়লেও পারমাণবিক শক্তির অবস্থান থেকে সরে আসবে না উত্তর কোরিয়া: কিম জং উন
বিচার না হলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না, কড়া হুঁশিয়ারি নাহিদ ইসলামের
আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি আলোচিত: প্রতিষ্ঠাবার্ষিকীতে শাওনের মন্তব্য
ট্রাম্পের হুমকির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জন করল ইরান
ডলারের শক্তিতে ধাক্কা, বিশ্ববাজারে বড় পতন স্বর্ণ ও রুপার দামে
হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, ইরান ইস্যুতে আশাবাদী ট্রাম্প
যুদ্ধবিধ্বস্ত ইরাককে ৩-০ গোলে হারিয়েছে নকআউট পর্বে আর্জেন্টিনার আতঙ্ক ফ্রান্স
সেনেগালকে উড়িয়ে নকআউট পর্বে হল্যান্ডের নরওয়ে
লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরম্যান্সে নকআউট পর্বে আর্জেন্টিনা
নতুন পে-স্কেল নিয়ে সুখবর, নিম্ন গ্রেডের সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে বেশি
দাম কমার অপেক্ষায় থাকা ক্রেতাদের হতাশ করল স্বর্ণের বাজার, ভ্যাটসহ ভরিতে গুনতে হবে কত টাকা?
প্রাথমিক শিক্ষায় বড় উদ্যোগ, ৩ মাসের মধ্যে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ঘোষণা

ট্রাম্পের হুমকির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বর্জন করল ইরান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের আলোচনায় নাটকীয় মোড় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। এর ফলে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে জানান, ট্রাম্পের বক্তব্যকে তারা চলমান সমঝোতা প্রক্রিয়ার পরিপন্থী হিসেবে দেখছেন। তিনি বলেন, ইরান শুরু থেকেই সরাসরি নয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল। কিন্তু আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সামরিক হুমকির খবর পাওয়ার পর তারা বৈঠক চালিয়ে যাওয়ার যৌক্তিকতা দেখেননি।

গালিবাফের দাবি, ট্রাম্পের বক্তব্য দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমঝোতার মৌলিক নীতির বিরোধী। তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানান এবং স্পষ্ট করে বলেন, হুমকি ও চাপের মুখে ইরান কোনো আলোচনা চালিয়ে যাবে না।

এরপর ইরানের পুরো প্রতিনিধি দল বৈঠক ত্যাগ করে। পরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তেহরান তাতে সাড়া দেয়নি।

ইরানি পক্ষ জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পরে তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। তবে তারা স্পষ্ট জানিয়ে দেন যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো সংলাপে বসার আগ্রহ নেই।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন, লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কড়া বার্তা দেন এবং প্রয়োজন হলে ওই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকিও দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি সমঝোতায় পৌঁছেছিল। পরে দুই দেশের শীর্ষ নেতাদের অনুমোদনের মাধ্যমে তা কার্যকর হয়। চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল লেবানন সংঘাত প্রশমিত করা, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা।

তবে সাম্প্রতিক এই উত্তেজনার ফলে সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত