সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যায় ৫৮ মিলিয়ন ডলার পুরস্কারের প্রস্তাব, বাড়ছে উত্তেজনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য বিপুল অর্থ পুরস্কার ঘোষণার একটি প্রস্তাব ঘিরে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও আন্তর্জাতিকভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক কমিটির কয়েকজন সদস্য এই প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। আলোচিত বিলে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত এই বিলে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যদিও ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেয়নি।

ইরানের কিছু সরকারপন্থী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গোষ্ঠীও সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে। এর ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা বর্তমানে অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এমন বক্তব্য ও প্রস্তাব কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান অস্থিরতার মধ্যে এ ধরনের প্রস্তাব বাস্তবায়নের দিকে এগোলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, ইরান ইন্টারন্যাশনাল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত