সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

টয়লেটে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাইয়ের খামির, বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের নিশিন্দারায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পা দিয়ে ময়দার খামির তৈরি এবং টয়লেটের ভেতরে সেমাই উৎপাদনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অভিযান চলাকালে দেখা যায়, ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানায় পায়ে মাড়িয়ে ময়দার খামির তৈরি করা হচ্ছে এবং টয়লেটের ভেতরে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির সেমাই উৎপাদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন–এর মান সনদও ছিল না। এসব অপরাধে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে পায়ে মাড়িয়ে প্রস্তুত করা আনুমানিক ১০০ কেজি ময়দার খামির জব্দ করে তা ধ্বংস করা হয়।

এছাড়া মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসের মালিকানাধীন ‘শাহ লাচ্ছা সেমাই’ কারখানায় অনিয়মের প্রমাণ পাওয়ায় মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত