সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘‘আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণদের জন্য একটি সুন্দর ও মানবিক সমাজ উপহার দিতে চাই। মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।’’

শনিবার রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী রূপনগর থানার ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘‘আমরা মানুষের পাশে থেকে সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চাই। কিছু স্বৈরাচারী ষড়যন্ত্রকারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যাদের কথা আর কাজে কোনো মিল নেই। তারা দেশের স্বার্থ নয়, নিজেদের স্বার্থই বড় করে দেখে। এরা কখনো প্রকৃত বাংলাদেশি হতে পারে না, সৎ নাগরিকও হতে পারে না।’’

ইসলামি মূল্যবোধের প্রতি বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘‘বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আল কোরআনকে জাতীয় পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন। এই মহৎ উদ্যোগের সুফল প্রতিটি সাধারণ মানুষ ও আলেম সমাজ ভোগ করবে ইনশাআল্লাহ।’’

তিনি আরও বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে গণতন্ত্র, ভোট আর ভাতের অধিকারের জন্য বিএনপির বহু নেতাকর্মী, ছাত্র, জনতা ও আলেমদের রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।’’

তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রতি আলেম সমাজের সমর্থনের আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখায় ধর্মীয় স্বাধীনতা এবং আলেম সমাজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে কাজ করছি।’’

আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে নতুন সমাজ গড়ার শপথ করছি। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা চাই।’’

অনুষ্ঠানের উদ্বোধন করেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (হাফিজাহুল্লাহ)। সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম। সভা পরিচালনা করেন মাওলানা জাকির হোসাইন কাসেমী, মুফতি আব্দুল মালেক ও মাওলানা শামিম কবির। সভায় থানার বিভিন্ন আলেম ও মাশায়েখরা অংশ নেন ও বক্তব্য দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত