সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

দাওরায়ে হাদিস সনদ কার্যকরে বড় অগ্রগতি: চাকরি ও নিকাহ লাইসেন্সে খুলছে নতুন সুযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকরের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এই সনদধারীদের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও দপ্তরে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, দাওরায়ে হাদিস সনদ কার্যকর করতে চারটি মন্ত্রণালয়ে আধাসরকারি পত্র পাঠানো হয়েছে। এরই মধ্যে আইন মন্ত্রণালয় দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালা সংশোধন করেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় খতিব, ইমাম এবং ধর্মীয় শিক্ষক হিসেবে এই সনদধারীদের পদায়নের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পটি অনুমোদনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি পাস করানো হয়েছে এবং এটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আলেম সমাজের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ চালু করা হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমাম ও আলেমরা এই বৃত্তির আওতায় বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া সারা দেশে ইসলামের খেদমতে বিশেষ অবদান রাখা আলেমদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত