
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই সাহসী হন, তাহলে দেশে ফিরে জুলাইয়ের হত্যাযজ্ঞের অভিযোগে চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।
প্রধান প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। বর্তমানে সেগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক, কামাল আহমেদ মজুমদারসহ পুলিশের কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার নামও আসামির তালিকায় রয়েছে।
এর আগে ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারত যান। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।




























