সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

দীর্ঘদিন পর স্বস্তির ঈদ, মানুষের মুখে হাসি ফিরেছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ সময় পর দেশের মানুষ নির্বিঘ্ন ও স্বস্তির মধ্যে ঈদ উদ্‌যাপন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, অতীতের নানা অস্থিরতা কাটিয়ে এখন মানুষ তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে।

রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে স্বস্তিতে রাখা এবং তাদের দৈনন্দিন জীবনের ভোগান্তি কমানো।

তিনি আরও বলেন, সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে একটি স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। এজন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ইতোমধ্যে পরিবারভিত্তিক সহায়তা, স্বাস্থ্যসেবা কার্ড এবং বিনামূল্যে ইন্টারনেট সুবিধার মতো কর্মসূচি চালু হয়েছে। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ধাপে ধাপে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, আগামীতে প্রতিটি উপজেলায় তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘আইটি ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়িয়ে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত