সর্বশেষ
ভোট দিন, ফল মেনে নিন, গণতন্ত্র রক্ষা করুন: জাতির উদ্দেশে সিইসির আহ্বান
কেন্দ্র দখল হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি আসিফ মাহমুদের
বাবুগঞ্জে নগদ অর্থ ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক
জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: চরমোনাই পীর
চট্টগ্রামে জামায়াতের বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ প্রমাণ পায়নি
বরগুনা-১: বিএনপি কর্মীর বিরুদ্ধে হাতপাখা কর্মীর পা ভাঙার অভিযোগ
নীলফামারীতে বিএনপি প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুপুরের আপ্যায়ন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
জামাতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: চরমোনাই পীর
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
ভোটারদের হুমকির অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব
জনসমর্থনে আতঙ্কিত হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ জামায়াত আমিরের
১৬ লাখ মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
“বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস”

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত দাঁড়াল?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও নতুন ইতিহাস তৈরি হয়েছে। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে। তবে এ দফায় সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। এই সমন্বয়ের ফলে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির অঙ্ক কমবেশি হতে পারে।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি সোনার দাম সমন্বয় করা হয়, যা কার্যকর হয়েছিল ১৩ জানুয়ারি থেকে। সে সময় ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত সাতবার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে পাঁচবার দাম বেড়েছে এবং দুইবার কমানো হয়েছে। অপরদিকে, ২০২৫ সালে সোনার দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত