সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চমকে ভরা সিলেট টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল সিলেটে শুরু হতে যাওয়া এই সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে বিসিবি ঘোষণা করেছে ১৫ সদস্যের স্কোয়াড, যেখানে রয়েছে বেশ কিছু নতুন চমক।

ইনজুরির কারণে বাইরে থাকছেন নিয়মিত পেসার তাসকিন আহমেদ। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পেস আক্রমণে আরও আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, তাসকিন বাঁ পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন এবং আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন, তাই তিনি এই সিরিজে খেলতে পারবেন না।

এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশগ্রহণের কারণে লিটন দাস থাকছেন না দলে। তার স্থলাভিষিক্ত হিসেবে রাখা হয়েছে দুই উইকেটকিপার ব্যাটার—জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। অন্যদিকে, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়া মুশফিকুর রহিম ফিরেছেন এই সিরিজ দিয়ে।

জিম্বাবুয়ে দল ঢাকায় আসবে ১৫ এপ্রিল। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড (সিলেট টেস্ট):
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত