সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিনকে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি মহাসচিবের অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করতে যুদ্ধাপরাধের নামে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার দাবি, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী এবং বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বহু আলেম-ওলামা এভাবে বিচারবহির্ভূত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকামী শক্তির ওপর ফ্যাসিবাদী শাসন চালানো হয়েছে। প্রায় ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, আর ২০ হাজারেরও বেশি নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, এ তথ্য জাতি ভুলে যায়নি।”

তিনি আরও বলেন, “১৯৭৫ সালের বাকশাল সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”

২০২৬ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। সংস্কার সনদে থাকা দলগুলো ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। দেশের ভবিষ্যতের স্বার্থে সব দলকেই অংশ নিতে হবে।”

বিএনপি মহাসচিবের দাবি, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হওয়া উচিত যা জনগণের সিদ্ধান্তে পরিচালিত হবে এবং যেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত