সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নির্বাচন ঘিরে সমস্ত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন ড. ইউনূস।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এদের সবাইকে ডিসেম্বরের মধ্যেই বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখার বিষয়েও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনের সময় ২ লাখের মতো পর্যবেক্ষক মাঠে থাকবে।

উল্লেখ্য, ঈদুল আজহার ভাষণে ড. ইউনূস প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের কথা উল্লেখ করেন। তবে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল তাতে আপত্তি জানিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। পরে ইউনূস লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট অনুষ্ঠানের বিষয়ে সম্মত হন তারা।

তবে এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের সময়সূচি ঘোষণা করেনি। যদিও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত