সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৬ যানবাহনের মধ্যে ভয়াবহর সংঘর্ষ, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে তিনটি যাত্রীবাহী বাস, একটি জিপ, প্রাইভেটকার এবং অটোরিকশা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তবে এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার লোমহর্ষক দৃশ্য দেখা গেছে।

শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়, এরপর একে একে একটি জিপ ও দুটি বাসকে ধাক্কা দেয়। ইমাদ পরিবহনের ধাক্কা দেওয়া ইলিশ পরিবহনের একটি বাস উঠে পড়ে একটি অটোরিকশার ওপর, যা দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ইমাদ পরিবহনের বাস চালকসহ হেল্পার পলাতক রয়েছে।

স্থানীয়দের মতে, পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের উচ্চগতি এবং যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭
সূর্যোদয়ভোর ৫:৫২
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:০৯
মাগরিবসন্ধ্যা ৫:৪১
এশা রাত ৬:৫৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭
সূর্যোদয়ভোর ৫:৫২
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:০৯
মাগরিবসন্ধ্যা ৫:৪১
এশা রাত ৬:৫৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত