সর্বশেষ
পারিবারিক কলহের জের: তুরাগে বাবার হাতে ৭ মাসের কন্যাসন্তান খুন
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব’: কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ঠেকাতে অর্থ দিচ্ছে ইসরায়েল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিযোগ
দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ/ত্যাকারী মোজাফফর আটক
মহান আল্লাহই একমাত্র আমার সৃষ্টিকর্তা, এজন্যেই আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহঃ ফ্রান্স তারকা কিমপেম্বে
আর্জিন্টিনার জয় থামানোর জন্য পানির বোতলে রহস্যময় চিঠি পাঠালো ব্রিটিশরা! যা দেখে রিতিমত খুন মেসি বাহিনীরা
এইচএসসি আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রিন কার্ড আবেদনে ১ লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে গোল করার পরও যে ভয়ংকর ভুলের কারনে ম্যাচ হার, জানালেন ব্রিটিশ কোচ টমাস টুখেল
রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা, তেহরানজুড়ে সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
অ-মানুষ এলিয়েন মেসির অবিশ্বাস্য ৭ মিনিটের বিধ্বংসী সুনামিতে লন্ডভন্ড ব্রিটিশ রাজ্য” ইতিহাস গড়ে ফাইনালে আর্জেন্টিনা
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি

পারিবারিক কলহের জের: তুরাগে বাবার হাতে ৭ মাসের কন্যাসন্তান খুন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​নিউজ ডেস্ক: রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে নিজের সাত মাস বয়সী কন্যাসন্তানকে রাস্তায় আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। নিহত শিশুটির নাম রাফা মনি। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত শিশুর মা লিমা বেগমের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের সংসারে অশান্তি চলছিল। ঘটনার দিন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী কবির হোসেন তাকে মারধর করলে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সন্ধ্যায় কবির সেখানে গিয়ে তাকে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করে। পথিমধ্যে আবারো দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ক্ষিপ্ত হয়ে কবির স্ত্রীর কোল থেকে রাফা মনিকে কেড়ে নিয়ে রাস্তায় সজোরে আছড়ে ফেলে।

​স্থানীয় বাসিন্দারা জানান, চিৎকার শুনে তারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্বজনদের দাবি, ঘাতক কবির হোসেন পেশায় রিকশাচালক এবং সে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিল। সে নিয়মিত কাজ করত না এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাত।

​তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত কবির হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত