সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত আবারও স্থগিত, মাঠেই থাকছেন শিক্ষকরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

দলের ভেতরের চাপের মধ্যেও আন্দোলন থামবে না উল্লেখ করে তিনি বলেন, আমার চাকরি চলে যাক, কিন্তু আন্দোলন চলবে। আজ যারা এখানে আছেন, কেউ ঘরে ফিরবেন না। আমরা কর্মসূচি স্থগিত মানি না।

এসময় উপস্থিত শিক্ষকরা তার ঘোষণাকে সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

এর আগে রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতাদের একাংশ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছিল। বৈঠকে উপস্থিত নেতারা জানান, সহকারী শিক্ষকরা

১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ

১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে পদোন্নতির জটিলতা নিরসন

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

এই তিন মূল দাবি তুলে ধরেন। মন্ত্রণালয় দ্রুত সমাধানের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তবে শিক্ষক সমাবেশে উপস্থিত নেত্রী লিপি জানান, বৈঠকের সিদ্ধান্ত মাঠের শিক্ষকদের প্রত্যাশা পূরণ করেনি, তাই কর্মসূচি চলমান থাকবে।

শনিবার রাজধানীর শাহবাগে “কলম বিসর্জন” কর্মসূচির সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে বহু শিক্ষক আহত হন। এরপর থেকেই তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এবং কর্মবিরতির কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান প্রায় বন্ধ হয়ে পড়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত