সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফি’লি’স্তি’নকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার ,জোর দাবি জানাল পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলেছে ইসলামাবাদ। জাতিসংঘের ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এই দাবি তোলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের।

দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনের সহ-আয়োজক ছিল সৌদি আরব ও ফ্রান্স। উদ্বোধনী অধিবেশনে ইসহাক দার বলেন, ‘ফিলিস্তিনে সহিংসতা, খাদ্য সহায়তা আটকে রাখা, হাসপাতাল ও শরণার্থী শিবিরে নিরীহ মানুষের ওপর হামলা—সবই আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সীমা অতিক্রম করেছে। এই সম্মিলিত শাস্তি বন্ধ করতে হবে এখনই।’

তিনি ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন, ‘গাজা এখন আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কবরস্থানে পরিণত হয়েছে। ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু, ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন—এটি এক জঘন্য মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।’

ইসহাক দার জানান, পাকিস্তান ফিলিস্তিনকে শুধু রাজনৈতিক সমর্থনই নয়, স্বাস্থ্য, শিক্ষা, জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নের কারিগরি সহায়তাও দিতে প্রস্তুত। ওআইসি ও আরব রাষ্ট্রগুলোর পরিকল্পনার আওতায় সংস্থা গঠন ও রক্ষার উদ্যোগেও অংশ নেবে পাকিস্তান।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘গাজার ধ্বংসযজ্ঞ আর সহ্য করার মতো নয়। এখনই দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান ছাড়া বিকল্প নেই।’ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেন, ‘যুদ্ধ থামাতে হবে, তবে এটিই শেষ নয়। এরপর প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান—দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের বৈধ আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত