সর্বশেষ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ
দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন, কেনার আগে জেনে নিন এখন এক ভরি কত
হা/ য়না ইসরাইলি হামলায় নিহত কলিজার টুকরা স/ ন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ নিয়ে আহাজারি করছেন এক ফি/ লিস্তিনি বাবা
সরকারের দায়িত্ব নিতে আসিফ মাহমুদের অনুরোধই সিদ্ধান্ত বদলেছিল: ড. ইউনূস
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করার সুযোগ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন
সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
বিশ্বকাপে মেসির জাদু থামছেই না, নতুন রেকর্ডে স্তব্ধ ফুটবল বিশ্ব
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দিয়ে লিখে দাও

ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে অবস্থিত বীরজিট বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় ক্যাম্পাসের এক নিরাপত্তাকর্মীকে মারধর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শারীরিক শিক্ষা অনুষদের ভবনে ঢোকে। এ সময় ভবনের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ অভিযানের কারণে শিক্ষার্থীদের চলমান পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসের ক্ষয়ক্ষতির কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।

বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান নতুন নয়। অতীতেও একাধিকবার সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থী গ্রেপ্তার, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং ছাত্র সংগঠনের বিভিন্ন নথি ও সামগ্রী জব্দ করার অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও দখলদারদের হামলায় অন্তত ১ হাজার ১৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জনের বেশি এবং প্রায় ২৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনিদের আশঙ্কা, পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান ভবিষ্যতে অঞ্চলটির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদারের পথ তৈরি করতে পারে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত