সর্বশেষ
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ
২১ বিভাগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন
মেসির কোলে থাকা সেই শিশুই আজ বিশ্বকাপের ফাইনালে, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের নায়ক মুসলিম তারকা লামিন ইয়ামাল
তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
এখনই আমার মরার সময় নয় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, টানা তিন বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ছিল ফ্রান্সের সামনে, কিন্তু গতকাল ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করেছে স্পেন। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করলো স্পেন।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। ২১ মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হন লামিন ইয়ামাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে নির্ভুল শটে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারজাবাল।

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্পেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার অব্যাহত রেখে ৫৮ মিনিটে দানি ওলমোর পাস থেকে দারুণ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।

ফ্রান্স শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালালেও স্পেনের রক্ষণভাগ ও গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি। এক পর্যায়ে লামিন ইয়ামাল বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এদিকে ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা, যা দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-০ গোলের জয়ে উল্লাসে মেতে ওঠে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ইউরোপের শক্তিশালী দলটি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত