সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বিএনপির কমিটিতে পদ পাওয়া আ.লীগের দুই নেতাকে বহিষ্কার!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অনুমোদিত সাতটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দুই নেতা। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ইউনিয়নগুলোর কমিটি অনুমোদন করা হয়। এরপরই ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়নের সাদের খলা গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে জিল্লুর রহমান, যিনি জেলা শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া অন্তর্ভুক্ত ছিলেন একই গ্রামের হান্নান মুন্সী, যিনি বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবারই দুইজনকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।

জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, ‘কীভাবে আমার নাম বিএনপির কমিটিতে দেওয়া হলো, আমি কিছুই জানি না। আমি বিএনপি-আওয়ামী লীগ—কোনো দলই করি না।’

এ নিয়ে উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, বিএনপি নেতা আনিসুল হক জিল্লুরকে কমিটিতে রাখার জন্য চাপ প্রয়োগ করেছিলেন।

তবে আনিসুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো চাপ দিইনি। রাজনৈতিক প্রতিপক্ষ আমার ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, ‘জিল্লুরের নাম কমিটিতে আসায় দলে ক্ষোভ তৈরি হয়েছিল। হান্নান মুন্সীও আওয়ামী ঘরানার রাজনীতিতে যুক্ত থাকায় দুজনকেই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত