সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি এখন চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে মুজিববাদের নতুন পাহাড়াদার হিসেবে আবির্ভূত হয়েছে বললেন নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে। তাদের প্রতিহত করতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় নাহিদ এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘বাংলাদেশে মুজিববাদ বিভাজন তৈরি করেছে, আর সেই বিভাজন রক্ষার পাহারাদার এখন বিএনপি। তারা এখন চাঁদাবাজদের দল, সন্ত্রাসীদের দল। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তাই দেশের মানুষকে এই চাঁদাবাজদেরও প্রতিহত করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এনসিপি কোনো অনৈক্য চায় না, কোনো বিভাজন চায় না। কিন্তু যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের সঙ্গে কোনো একতা সম্ভব নয়।’’

সভায় নাহিদ স্পষ্ট করে বলেন, ‘‘মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পতন ঘটাতে হবে। শুধু ফ্যাসিবাদী সরকার নয়, সেই সিস্টেমও ভাঙতে হবে। কিন্তু আমরা দেখছি, সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দল জন্ম নিচ্ছে। জনগণ জানে কারা এই সিস্টেমের পাহারাদার।’’

ছাত্র-তরুণ নেতৃত্বের সংগ্রামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘‘অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করেছে, সেই একই সিস্টেম এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রশাসন আর ক্ষমতাসীন প্রভাবশালী মহল অভ্যুত্থানের নেতাদের দুর্বল করতে বিভাজন তৈরি করছে।’’

পটুয়াখালীবাসীর উদ্দেশে নাহিদ বলেন, ‘‘আপনাদের দ্বারে এসেছি, আপনাদের দুঃখ-দুর্দশা শুনতে, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে এগিয়ে যেতে।’’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মাহমুদা মিতু, মশিউর রহমান এবং জেলার প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা।

এর আগে বেলা ১১টায় শহরের নিউমার্কেট থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪৩
এশা রাত ৬:৫৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪৩
এশা রাত ৬:৫৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত