সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা: বিজিএমইএ সভাপতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫০টি তৈরি পোশাক কারখানার রপ্তানি পণ্য ক্ষতির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, এখনো সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি কারখানা বিমানযোগে পণ্য রপ্তানি করে থাকে। সে হিসেবে এই সংখ্যক কারখানার পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, যেহেতু আমাদের অধিকাংশ সদস্য এয়ারে পণ্য পাঠান, তাই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলে রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। যদি দ্রুত কার্যক্রম স্বাভাবিক করা যায়, ক্ষতি কিছুটা কম হবে; কিন্তু বিলম্ব হলে তা ভয়াবহ হবে।

অন্যদিকে, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফভিএপিইএ)-এর সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন জানান, আমাদের পণ্যগুলো মূলত বিমানের ফাঁকা জায়গার ওপর নির্ভর করে পাঠানো হয়। আজকে আমাদের সদস্যদের পণ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পচনশীল পণ্য রপ্তানি হওয়ায় বিমান চলাচল যত দ্রুত শুরু হবে, ততই আমাদের ক্ষতি কমবে। দেরি হলে এসব পণ্য নষ্ট হয়ে যাবে।

এর আগে, শনিবার বিকেলে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশ নেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত