সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

বিমানে লজ্জাজনক ঝগড়া” ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে ধাক্কা মারলেন তার বু’ড়ো স্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁর মধ্যকার এক ‘অস্বাভাবিক’ মুহূর্তের ভিডিও সম্প্রতি বিশ্ব গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম পৌঁছানোর সময় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিমানের দরজা খোলা অবস্থায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বিমানের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই সময় স্ত্রীর দিকে কঠোর ভঙ্গিতে তাকিয়ে ছিলেন তিনি। মুহূর্তের মধ্যে ব্রিজিট ম্যাক্রোঁ তাঁর স্বামীর মুখের দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলেন বা হালকা ধাক্কা দেন বলে ভিডিওতে দেখা যায়। এ সময় ম্যাক্রোঁ কিছুটা হতবাক দেখাচ্ছিলেন। এরপর দুইজন একসঙ্গে সিঁড়ি বেয়ে নামলেও ম্যাক্রোঁর হাত ধরার পরিবর্তে ব্রিজিট কেবল সিঁড়ির রেলিং ধরেই নেমে যান।

ব্রিটিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সম্ভবত বিমানের অভ্যন্তরে এই দম্পতির মধ্যে কোনো ‘বিস্ফোরক’ তর্কের ঘটনা ঘটেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে।

শুরুর দিকে এলিসি প্যালেস এই ভিডিওকে ভুয়া বলে দাবি করলেও, পরে ফরাসি গণমাধ্যম এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর লাইভ ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়—ঘটনাটি বাস্তব এবং ঘটনার ভিডিও ফুটেজ সম্পূর্ণ নির্ভরযোগ্য।

ফরাসি পত্রিকা লে ফিগারোকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এক সূত্র জানান, “তাদের মধ্যে ঝগড়ার মতো পরিস্থিতি হয়েছিল, তবে এটি একধরনের ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তও ছিল।”

উল্লেখ্য, ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে রয়েছেন, যেখানে তিনি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সফর করবেন বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত