সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মুসলিম প্রধান দেশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বাংলাদেশের পূর্ণ সমর্থন চায় ইরান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বাংলাদেশসহ সব মুসলিম দেশের পূর্ণ সমর্থন চেয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, ইসরায়েল যুদ্ধাপরাধ করছে, মানবাধিকার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ অবজ্ঞা করছে। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

রাষ্ট্রদূত চাভোশি বলেন,“ইরানে যা হচ্ছে তা শুধু যুদ্ধ নয়, এটা পরিকল্পিত গণহত্যা। তেহরানসহ বিভিন্ন শহরে হামলায় শত শত নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে।”

তিনি আরো বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ অতীতে সবসময় ফিলিস্তিন ও ন্যায়ের পক্ষে ছিল। এবারও ইরান আশা করে যে বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশগুলো নির্যাতিত জাতির পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে।

চাভোশি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের তেল সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এর প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

“যুদ্ধ আমরা চাই না, কিন্তু সার্বভৌমত্বের উপর হামলা হলে আত্মরক্ষার অধিকার আমাদের আছে,”— বলেন চাভোশি।

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যে এ হামলাকে পরিকল্পিত চক্রান্ত বলেও অভিহিত করেন তিনি। সেই সঙ্গে বলেন,

আলোচনার পথ খোলা রেখেই আমরা আমাদের আত্মরক্ষা করছি।”
রাষ্ট্রদূত আরও বলেন, ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে জোরালো প্রতিক্রিয়া দেখানো দরকার। সত্য ও ন্যায়ের এই যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষদের ইরানের পাশে দাঁড়ানো উচিত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত