সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্রিকসকে ট্রাম্পের হুঁশিয়ারি: ডলারের বিকল্প মানেই ১৫০% শুল্ক!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিকস জোট যদি ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর ১৫০% শুল্ক আরোপ করবে এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় ট্রাম্প এই কঠোর বার্তা দেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০২৩ সালে নিজেদের মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়। ধারণা করা হচ্ছে, তারা চীনের ইউয়ানকে আন্তর্জাতিক লেনদেনের বিকল্প মুদ্রা হিসেবে ব্যবহারের দিকে ঝুঁকছে। ট্রাম্প মনে করছেন, এটি বিশ্ববাজারে ডলারের আধিপত্য হুমকির মুখে ফেলবে।

এখন পর্যন্ত ব্রিকস সদস্য দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

শুধু ব্রিকস নয়, ট্রাম্প কানাডাকেও টিপ্পনি কেটেছেন। তিনি বলেন, কানাডা তার মোট পণ্যের ৯৫% যুক্তরাষ্ট্র থেকে নেয়, যা দেশটিকে কার্যত যুক্তরাষ্ট্রের “৫১তম অঙ্গরাজ্যে” পরিণত করেছে। এমনকি তিনি মজা করে বলেন, “আমরা হয়তো এক চুক্তির মাধ্যমে কানাডার জাতীয় সংগীতকেও আমাদের তালিকায় রাখতে পারি।”

একই সভায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মতো উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যুক্তরাষ্ট্র।

এই বক্তব্য বিশ্ববাজারে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় পরিবর্তন আসতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত