সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভয়াবহ সংকটের মধ্যে ইরান, দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া, কি সেই সংকট?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরান দীর্ঘ দশকের অন্যতম ভয়াবহ খরার মুখোমুখি। পানি সংকট চরমে পৌঁছানোয় রাজধানীসহ বিভিন্ন প্রদেশে মসজিদে বিশেষ দোয়া ও বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তেহরানের উত্তরের ইমামজাদে সালেহ মসজিদে শত শত মানুষ বৃষ্টি প্রার্থনায় অংশ নেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর তেহরানে বৃষ্টিপাত শত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে একফোঁটা বৃষ্টিও হয়নি।

পানি–সংকট নিয়ন্ত্রণে সরকার তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার জন্য পর্যায়ক্রমে পানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ খরা ও উচ্চ তাপমাত্রার কারণে প্রধান জলাধারগুলো প্রায় শুকিয়ে গেছে। রাজধানীর অন্যতম প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে মাত্র এক কোটি ৪০ লাখ ঘনমিটার পানি রয়েছে, যা সর্বোচ্চ ১৪ দিন সরবরাহ করতে সক্ষম বলে জানায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ সতর্ক করে জানায়, বৃষ্টিপাত না হলে তেহরানের একাধিক অঞ্চলে ‘ডে জিরো’ পরিস্থিতি দেখা দিতে পারে—অর্থাৎ ঘরোয়া পানি সরবরাহ বন্ধ করে স্ট্যান্ডপাইপ বা ট্যাংকারের মাধ্যমে পানি বিতরণ করা হবে।

ইরানের পাঁচটি বড় বাঁধের ওপর নির্ভরশীল তেহরান এখন ইতিহাসের সবচেয়ে বড় পানি–সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খুজেস্তান ও সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইতোমধ্যে পানি–সংকট নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, সংকট মোকাবিলায় পানি, জ্বালানি ও ভূমি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশটি আগামী সাত বছরে পানি ব্যবহার ৪৫ বিলিয়ন ঘনমিটার কমানোর লক্ষ্যে পুনর্ব্যবহার ও আধুনিক সেচব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা ও বিনিয়োগ–সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত