সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মওদুদী ও ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির

Our Times News

Alt Text for Image: হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির ইচ্ছে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ইসলামি দলগুলোর ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আল্লামা বাবুনগরী বলেন, সহিহ আকিদার ওপর প্রতিষ্ঠিত সব ইসলামি দল যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে সেটাই হবে সর্বোত্তম। অতীতেও তিনি বহুবার এই আহ্বান জানিয়েছেন জানিয়ে বলেন, দুঃখজনকভাবে এখনো সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। তিনি পরামর্শ দেন যে, ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত যেন কেউ গ্রহণ না করেন।

তিনি আরও বলেন, দেশের মসজিদ–মাদ্রাসা, দাওয়াত–তাবলিগ এবং তাসাউফ–সুলুকের কাজ যাতে কোনো বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আপন বক্তব্যে হেফাজত আমির দেশের বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে দাবি করেন যে, ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় মূল্যবোধও নানা ধরনের চাপের মুখে রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপনের চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এ ধরনের চুক্তি জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত। এই চুক্তিকে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। এসময় তিনি মওদুদীবাদের ভ্রান্ত আকিদার ওপর ক্ষোভ প্রকাশ করেন।

সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বরেণ্য উলামা মাশায়েখরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত