
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ ২৩ সেপ্টেম্বর—মহাজাগতিক পঞ্জিকা অনুযায়ী শুরু হলো উত্তর গোলার্ধের বহুল প্রতীক্ষিত ‘শরৎ বিষুব’ (Autumnal Equinox)। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আজ দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়ার এক বিরল ও সুন্দর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হচ্ছে সমগ্র পৃথিবী। এ সময় সূর্য ঠিক বিষুবরেখার সোজা ওপর অবস্থান করায় উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধের মানুষই প্রায় সমানভাবে সূর্যালোক পেয়ে থাকে।
যুক্তরাজ্যের রয়্যাল মিউজিয়ামস গ্রিনিচের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সময় অনুযায়ী ভোররাতে সূর্য বিষুবরেখা অতিক্রম করায় আজ বিশ্বজুড়ে ১২ ঘণ্টার দিন ও ১২ ঘণ্টার রাত অনুভূত হচ্ছে। অবশ্য বাংলাদেশে নিজস্ব ছয় ঋতুর চক্র অনুযায়ী শরৎকাল আগেই শুরু হয়ে চললেও, বৈজ্ঞানিক দিক থেকে আজকেই উত্তর গোলার্ধে শরতের আনুষ্ঠানিক পদার্পণ ধরা হয়।
বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে হুবহু ১২ ঘণ্টা না হলেও প্রায় সমপরিমাণ সময়জুড়ে আলো ও আঁধারের এই মেলবন্ধন থাকবে। আজ বিষুব পার হওয়ার পর থেকে উত্তর গোলার্ধে দিন ছোট হওয়া এবং রাতের ব্যাপ্তি বাড়ার প্রক্রিয়া শুরু হবে। শতাব্দীর এই মহাজাগতিক মুহূর্তটি উদযাপন করতে ইংল্যান্ডের বিখ্যাত ‘স্টোনহেঞ্জ’-সহ পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক স্থানে হাজারো বৈজ্ঞানিক ও প্রকৃতিপ্রেমী মানুষ ভোর থেকেই ভিড় জমাচ্ছেন।
সূত্রঃ বিবিসি

























