সর্বশেষ
আমেরিকাকে একটুও বিশ্বাস করে না ইরানের জনগণ: প্রধান বিচারপতি
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি, কৃষক-নারীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ে সম্মতি, ট্রাম্পকে ঘিরে নতুন দাবি
৪ দফা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
শক্তিশালী প্যারাগুয়েকে ৪ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে নতুন ইতিহাস সৃষ্টি করলো আয়োজক মার্কিন যুক্তরাষ্ট
সাইল লারিনের জাদুতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
টানা দরপতনে স্বর্ণের বাজার, আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা?
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খসড়ায় ঐকমত্য, বড় দাবি শাহবাজ শরিফের
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমতে পারেঃ অর্থমন্ত্রী
লেবানন সীমান্তে ইসরাইলের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা: নিহত অন্তত ৪২
ঢাকায় তীব্র গ্যাস সংকট: ৪টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভোগান্তিতে লাখো মানুষ
হোয়াং-এর জাদুতে কোরিয়ান রূপকথা: চেক প্রজাতন্ত্রকে স্তব্ধ করে দক্ষিণ কোরিয়ার অবিশ্বাস্য জয়
আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র পাবে না: কঠোর বার্তা নেতানিয়াহুর
বাজেটে অর্থনীতির কাঙ্ক্ষিত সংস্কারের ছাপ নেই, রাজস্ব লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বললেন নাহিদ ইসলাম

মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি, কৃষক-নারীদের জন্য নতুন উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার সফরে গিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নারীদের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং নতুন উদ্যোগও নেওয়া হচ্ছে।

শনিবার সকালে কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর এক পথসভায় তিনি এসব কথা বলেন

প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং তাদের বড় একটি অংশ কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষকদের সহায়তা করতে সরকার খাল পুনঃখননের মতো কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের বীজ ও কৃষি উপকরণ কেনার জন্য কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী না হলে জাতীয় উন্নয়ন পূর্ণতা পাবে না। এ কারণে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

সকালে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সফরে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরের অংশ হিসেবে পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসীমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

একই দিনে পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরের সবচেয়ে বড় রাজনৈতিক আয়োজন হিসেবে বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

দিনের শেষভাগে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন এবং পরে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত