সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মানুষের সব রোগ নিরাময়ের নতুন অবিশ্বাস্য পরিকল্পনা হাতে নিয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ ও তাঁর স্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আসছে আগামী শতকের মধ্যে মানুষের সব ধরনের রোগ মোকাবিলা ও নিরাময় করতে চান জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। জাকারবার্গ ও চ্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিশেষ বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, জাকারবার্গ ও স্ত্রী চ্যান আগামী ২ হাজার ১০০ সালের মধ্যে মানুষের সব রোগ নিরাময় ও নির্মূলে সাহায্য করার জন্য তারা তাদের পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁদের পরিকল্পনা হলো একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করা, যার মাধ্যমে গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোষের ক্যাটালগ তৈরি করতে পারবেন এবং ধারণা করতে পারবেন যে একজন মানুষ অসুস্থ হলে এ কোষগুলো ঠিক কেমন কাজ করে। আর এ তথ্যটি যুগান্তকারী নতুন আবিষ্কার করতে ব্যবহার করা যেতে পারে, যা এই শতাব্দীর শেষ নাগাদ সমস্ত রোগ নিরাময়, প্রতিরোধ করতে সহায়তা করতে পারবে বলে তারা আশা করছেন।

এ বিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, বায়োমেডিসিনে নতুন সুযোগ তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের কোষগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নগুলোর উত্তর পেতে সহায়তা করতে পারবে একটি উচ্চ কর্মক্ষমতা কম্পিউটিং ব্যবস্থা।

জাকারবার্গ ও চ্যান ফাউন্ডেশন জানিয়েছে, তারা স্বাস্থ্য ও রোগ নিয়ে গবেষণার জন্য গবেষকদের জেনারেটিভ এআই প্রযুক্তি দেওয়া হবে। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা কনটেন্ট এবং আইডিয়া তৈরি করতে পারে।

এ নিয়ে জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান বলেছেন, কীভাবে একটি রোগপ্রতিরোধী কোষ সংক্রমণের পর প্রতিক্রিয়া জানায় তার একটি ধারণা পাওয়া যাবে এআই মডেলগুলো ব্যবহার করার মাধ্যমে। একটি শিশু যখন বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করে তখন এ কোষে কি ঘটে তাও এই প্রযুক্তির মাধ্যমে স্পষ্ট বোঝা যাবে। এমনকি রোগীর শরীর কীভাবে একটি নতুন ওষুধ প্রতিক্রিয়া করবে তাও এর মাধ্যমে গবেষকরা খুব সহজেই বুঝতে পারবেন বলে জানিয়েছেন প্রিসিলা চ্যান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত