সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মালদ্বীপে নরেন্দ্র মোদি, দ্বিপক্ষীয় সম্পর্কে রহস্যজনক মোড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে মালদ্বীপ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শুরু হওয়া দুদিনের এই সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে বৈঠককালে মোদি ৫৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথাও জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়ার এই ছোট দ্বীপরাষ্ট্রটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারতের প্রভাব ধরে রাখতে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপের পররাষ্ট্রনীতিতে চীনের দিকে ঝোঁক দেখা যায়। শপথ নেওয়ার পরপরই মুইজ্জু প্রথম রাষ্ট্রীয় সফর করেন বেইজিংয়ে। এছাড়া মালদ্বীপে মোতায়েন থাকা ভারতীয় সামরিক দলের একটি অংশ প্রত্যাহারেও তিনি উদ্যোগী হন, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।

তবে সম্প্রতি আর্থিক সংকটে পড়া পর্যটননির্ভর মালদ্বীপকে সহায়তা করতে ভারত এগিয়ে আসে। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়া দেশটিকে ঋণ সহায়তা দিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে নয়া দিল্লি। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট মুইজ্জু তার ভারত-বিরোধী অবস্থান কিছুটা শিথিল করেন এবং মোদির সঙ্গে একাধিক বৈঠকে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার পাশাপাশি মোদি দেশটির স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা খাতে ভারতীয় সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া ভারতে বসেই তিনি হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের বিনিয়োগ মুখ্য ভূমিকা রাখছে।

দক্ষিণ এশিয়ায় চীন-ভারত প্রভাব বিস্তারের প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত