সর্বশেষ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ
দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন, কেনার আগে জেনে নিন এখন এক ভরি কত
হা/ য়না ইসরাইলি হামলায় নিহত কলিজার টুকরা স/ ন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ নিয়ে আহাজারি করছেন এক ফি/ লিস্তিনি বাবা
সরকারের দায়িত্ব নিতে আসিফ মাহমুদের অনুরোধই সিদ্ধান্ত বদলেছিল: ড. ইউনূস
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করার সুযোগ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন
সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
বিশ্বকাপে মেসির জাদু থামছেই না, নতুন রেকর্ডে স্তব্ধ ফুটবল বিশ্ব
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দিয়ে লিখে দাও

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন এবং হালকা শারীরিক ব্যায়াম করছেন।

সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে থেরাপি সেশন শেষ করে মির্জা আব্বাস স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী হালকা ব্যায়াম করেন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে তার পুনর্বাসন চিকিৎসা চলছে। সেখানে প্রতিদিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পায়ের থেরাপি দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা এবং ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন থেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত