সর্বশেষ
আগামীকাল যেসব এলাকায় টানা ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, সতর্ক করলাম: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার
বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, ডলারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা
অভিমানে কিশোরীর মর্মান্তিক পরিণতি: কুমিল্লার লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলোচনায় ভাঙন চাইছে ইসরায়েল? নতুন সমীকরণে বাড়ছে উত্তেজনা
হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহছানুল হক
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
পরীক্ষায় ভালো ফল পেতে গুরুত্বপূর্ণ দোয়া ও আমল জেনে নিন
আক্রমণাত্মক ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান
ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে আবারও ভোটের উদ্যোগ ডেমোক্র্যাটদের
খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ
যুদ্ধ বিরতির সময় প্রায় শেষের দিকে, দ্বিতীয় দফায় চুক্তি না হলে আবারও যুদ্ধের শঙ্কা
হাসপাতালেই বাড়ছে ঝুঁকি! অন্য রোগের চিকিৎসা নিতে এসে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা
নজিরবিহীন কড়াকড়িতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার্থী কমেছে প্রায় পৌনে এক লাখ

যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণেই স্কুলে শিক্ষার্থী কমছেঃ মন্তব্য শিক্ষামন্ত্রী নওফলের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সারা দেশে যত্রতত্র কওমি-নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা পাওয়ায় সরকারি নিবন্ধিত স্কুলগুলোতে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এটি সবার জন্য বড় চ্যালেঞ্জ, যে কারণে এটি নিরসন করতে হবে।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলী, শিক্ষা সচিব সোলেমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,অনিবন্ধিত মাদ্রাসাগুলোর বিষয়ে ডিসিদের পক্ষ থেকে আলোচনা উঠে এসেছে। বিশেষ করে তারা বলেছেন, সারা দেশে যত্রতত্র নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলা প্রশাসকদের আশ্বস্ত করেছি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধিত হওয়ার প্রক্রিয়ার বাইরে যারা মাদ্রাসা খুলছেন, সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নয়। সেক্ষেত্রে কীভাবে বেফাক তাদের ছয়টি বোর্ডের মাধ্যমে নিবন্ধন দিচ্ছে, তাদের সঙ্গে কাজ করতে হবে। একটি বয়সসীমা পর্যন্ত সেখানে যাতে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয়। নয়তো শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে পারবে না।

তিনি বলেন, কখন শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তি হয়, সেই সময়টাতে এসব (অনিবন্ধিত মাদ্রাসা) প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কি-না, সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর হার বাড়বে, আর নিবন্ধিত ও সরকারের শিক্ষাক্রম অনুসরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমবে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৪
সূর্যোদয়ভোর ৫:৩২
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৪
সূর্যোদয়ভোর ৫:৩২
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত