সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ভারতে আবারও বাড়ল জ্বালানির দাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির জোরালো আলোচনা শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও ভারতে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

সোমবার (২৬ মে) এশিয়ার বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের ঘরে নেমে আসে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআই ক্রুডের দামও ৫ শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশ্বে তেল ও এলএনজি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে পরিবহন হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও তিনি আলোচকদের কোনো চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন বলেও জানান।

বাজার বিশ্লেষকরা বলছেন, অতীতেও একাধিকবার আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে গেছে। তাই বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

তেলের দাম কমার খবরে জাপানের শেয়ারবাজার নিক্কেই সূচক বড় উত্থান দেখিয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো জ্বালানিনির্ভর দেশগুলো এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে।

তবে দীর্ঘমেয়াদে সংকট পুরোপুরি কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ফিরতে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং বৈশ্বিক তেলের মজুত পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে।

অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। দেশটিতে গত ১১ দিনের মধ্যে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম দুই রুপির বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল আমদানি করেও দেশীয় বাজারে পুরোনো দামে বিক্রি করছিল ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলো। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়ে সংস্থাগুলো।

জ্বালানির দাম বাড়ায় ভারতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত