সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯, কয়েকজনের অবস্থা গুরুতর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং আরও ১২ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। পথে হঠাৎ ব্রেক বিকল হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। এ সময় বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর থেকে চট্টগ্রামের বিভিন্ন কর্মস্থলে ফিরছিলেন তারা। পথেই ঘটে এই দুর্ঘটনা।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, এ ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত