সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজধানীতে পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় রিয়েল এস্টেট অফিসে সশস্ত্র হামলা, গুলিতে আহত ১

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় চাঁদা না দেওয়ায় এ কে বিল্ডার্স নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গুলি চালালে একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবীর আলবিরটেক এলাকায় অন্তত ২০–২৫ জনের একটি দল হামলা চালায়। এ সময় তারা এ কে বিল্ডার্সের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে ও ভাঙচুর চালায়।

গুলিতে আহত হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

পূর্ব শত্রুতার জেরে পাঁচ কোটি টাকার চাঁদা

এ কে বিল্ডার্সের পরিচালক এহসান জানিয়েছেন, তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় এর আগেও দুইবার হামলা চালানো হয়, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করা হয়। সর্বশেষ শুক্রবার বড় আকারে হামলা চালায় দুর্বৃত্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও হকিস্টিক ছিলো। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত