সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে: ভারতের হাইকমিশনার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বা টানাপোড়েন থাকলেও দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক থমকে থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, পারস্পরিক নির্ভরশীলতাই দীর্ঘমেয়াদি সমাধানের পথ এবং দিল্লি ঢাকার সঙ্গে এই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু অর্থনীতি কখনো থেমে থাকে না। অর্থনীতি যখন সামনের দিকে এগিয়ে যায়, রাজনীতিও সময়ের ব্যবধানে তার সাথে মানিয়ে নেয়। সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও ভারতের নীতি ও স্বার্থ আলাদা হতে পারে, তবে কোনো দেশই বড় বা ছোট নয়। সাধারণ মানুষের মূল চাওয়া শান্তি, উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধি।”

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে। বিজিএমইএ ও তৈরি পোশাক খাতের উদাহরণ টেনে তিনি বলেন, “বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বৈশ্বিক পাওয়ার হাউস। ভারত যদি জিপার, বোতাম ও প্রয়োজনীয় কাঁচামাল এবং যন্ত্রপাতি সরবরাহ করে, তবে যৌথ উদ্যোগে পণ্য তৈরি হয়ে আন্তর্জাতিক বাজারে যাবে। যুক্তরাষ্ট্রে বা ইউরোপের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা দেখলে একজন প্রতিবেশী হিসেবে আমি গর্ববোধ করি।”

তিনি আরও যোগ করেন, রাজনীতি তার নিজস্ব গতিতে চললেও মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যবসা-বাণিজ্য এবং ‘বিজনেস টু বিজনেস’ (B2B) যোগাযোগ নিয়মিত রাখা প্রয়োজন। দুই দেশের তরুণ প্রজন্মের সক্ষমতা ও মেধাকে কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত