সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে শেষ চরমোনাই মাহফিল, আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিমের জন্য দোয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী আয়োজিত বিশাল ধর্মীয় সমাবেশ লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয়েছে। আখেরি মুনাজাতে ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গত ১ এপ্রিল বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এ মাহফিল শনিবার (৪ এপ্রিল) সকালে সমাপনী অধিবেশন ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে দেশ-বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

সমাপনী বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানুষ দিন দিন আল্লাহভীতি থেকে দূরে সরে যাচ্ছে। তিনি সবাইকে আখিরাতের কথা স্মরণ রেখে জীবন পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি অহংকার ত্যাগ, হিংসা-বিদ্বেষ পরিহার, রাগ নিয়ন্ত্রণ এবং নিয়মিত জিকির-আজকারের মাধ্যমে আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পরিবারে দ্বীনি শিক্ষা নিশ্চিত করা, পর্দা পালন, নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকা এবং সহিহভাবে কোরআন তিলাওয়াতের প্রতিও মুসল্লিদের উৎসাহিত করেন। এছাড়া নিয়মিত তালিম ও জিকিরের আসরে অংশ নেওয়ার আহ্বান জানান।

আখেরি মুনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসন এবং পুরো মুসলিম উম্মাহর কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী চরমোনাইয়ের মুরিদদের জন্যও মাগফিরাত কামনা করা হয়।

মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, এবারের মাহফিলে একাধিক গুরুত্বপূর্ণ বয়ান অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মাহফিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে প্রায় দুই হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।

আয়োজকরা জানান, এ মাহফিল কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত