সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৩১

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছেন আরও বহু মানুষ। হামলার পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ও ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এটি দেশটিতে অন্যতম ভয়াবহ হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এত বড় হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামলায় হিজবুল্লাহর শতাধিক অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে লেবাননের স্থানীয় সূত্রগুলো বলছে, হামলায় আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী-শিশুসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। পরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকেও তিনি লেবাননে অভিযান আরও জোরদারের কথা জানান। ইসরায়েলের ভাষ্য, সীমান্তবর্তী এলাকাকে নিরাপদ রাখতে এই অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

এদিকে একই সময়ে দক্ষিণ ইরানেও নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত